
জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির বিপ্লবী সদস্য সচিব জনাব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারাকে অপমানিত করার প্রতিবাদে এবং পতিত ফ্যাসিস্ট ও খুনী আওয়ামীলীগের বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুবশক্তি ও শ্রমিক উইংয়ের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দিনাজপুর বড়মাঠ কেন্দ্রীয় শহীদ মিনার দিনাজপুরের জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের এক বিক্ষোভ বের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে এনসিপি নেতা মো. আরিফ মুন, মো. রেজাউল ইসলাম, মো. নিশাত, মো. তাফসিরসহ এনসিপির অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেনদন একরামুল হক আবির।
এসময় তিনি বলেন, স্বৈরাচারের দোসরদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। ফ্যাসিস্ট ও স্বৈরাচারের জায়গা এই বাংলার মাটিতে হবে না। এনসিপি নেতাদের ওপর হামলার সাথে জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সোমবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
















