২ কার্গো এলএনজি কিনবে সরকার

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিভিন্ন উৎস থেকে ২ কার্গো এলএনজি ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন করেছে সরকার। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৯তম সভায় আজ এ অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থ উপদেষ্টা বলেন , আজকের ক্রয় কমিটির সভায় এলএনজি এবং সার সংগ্রহের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা সিঙ্গাপুরের মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতির মাধ্যমে স্পট মার্কেট থেকে ৫০২ কোটি ৯৪ লাখ টাকায় এক কার্গো এলএনজি সংগ্রহ করবে। যার প্রতি একক এলএনজির দাম পড়বে ১১ দশমিক ৯৭ মার্কিন ডলার।

সম্পর্কিত খবর

About the Author: মর্নিং এজ