
শিগগিরই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হেলথ উইং-এর উদ্যোগে “ন্যাশনাল হেলথ এলায়েন্স” নামে একটি কার্যক্রম যাত্রা শুরু করতে যাচ্ছে। এ ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য যুগ্ম সম্পাদক ও হেলথ উইং-এর প্রধান ডা. আব্দুল আহাদ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে প্রথম বৈঠকে তিনি এ তথ্য জানান। ডা. আহাদ বলেন, “ন্যাশনাল হেলথ এলায়েন্সের মাধ্যমে দেশের সাধারণ মানুষকে সহজলভ্য স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। আমাদের লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে চিকিৎসা পৌঁছে দেওয়া।”
তিনি আরও জানান, এই উদ্যোগের আওতায় চিকিৎসা ক্যাম্প, স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম ও জরুরি স্বাস্থ্যসেবার মতো বিভিন্ন প্রোগ্রাম হাতে নেওয়া হবে। বৈঠকে অংশগ্রহণকারী তৃণমূল নেতাকর্মীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি জনগণের কল্যাণে এনসিপির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে।
















