
রাজধানীর ফার্মগেটের পূর্বরাজাবাজার এলাকায় ভোররাতে ছিনতাইকারীদের এলোপাথারি হামলার শিকার হয়েছেন এক অফিসফেরত ব্যক্তি। মঙ্গলবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে, যখন তিনি রাতের শিফট শেষে বাসায় ফিরছিলেন।
ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান, একটি মোটরসাইকেলে করে তিন ছিনতাইকারী হঠাৎ পেছন থেকে তাকে ঘিরে ধরে। কোনো কিছু বোঝার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি হামলা শুরু করে। এসময় সঙ্গে থাকা আরেক ব্যক্তি সেসময় পালিয়ে প্রাণে রক্ষা পান। ছিনতাইকারীরা নগদ টাকা, দুটি মোবাইল ফোন, একাধিক ব্যাংক কার্ড, জাতীয় পরিচয়পত্র এবং অফিস আইডি কার্ড ছিনিয়ে নেয়। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত এবং রাত্রিকালীন টহল জোরদারের দাবি জানিয়েছেন।
















